চুয়াডাঙ্গায় নিরাপদ পানি ও হাত ধোয়া বিষয়ক সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-09-21 ইং
চুয়াডাঙ্গায় নিরাপদ পানি ও হাত ধোয়া বিষয়ক সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা এম এ বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘নিরাপদ পানি ও হাত ধোয়া বিষয়ক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েভ ফাউন্ডশনের উদ্যোগে এবং ওয়াটার.ওআরজি-এর কারিগরি ও আর্থিক সহায়তায় গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ক্লাসরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সাথে স্কুলের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে নিরাপদ পানির গুণাবলী ও গুরত্ব নিয়ে অলোচনায় অংশগ্রহণ করে এবং আগামী দিনে নিজে নিরাপদ পানি ব্যবহারের প্রতিশ্রুতি ব্যক্ত করে। একই সাথে সামাজিকভাবে নিরাপদ পানি ব্যবহার নিশ্চিতকরণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে। আলোচনা সভা শেষে উপস্থিত শিক্ষার্থীরা ওয়েভে ফাউন্ডেশনের অ্যাকসেস প্রকল্পের টেকনিক্যাল অফিসার ইঞ্জিনিয়ার খালিদ হাসানের নেতৃত্বে নিয়ম মেনে হাতধোয়ার অনুষ্ঠানে অংশগ্রহন করে এবং এক আনন্দঘন পরিবেশ তৈরি হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিউল মওলা তাঁর আলোচনার মাধ্যমে ওয়েভ ফাউন্ডশনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং আগামীতে এই ধরণের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের অনুরোধ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেলিমুল হাবিব সেলিম ও অ্যাকসেস প্রকল্পের সমন্বয়কারী শাহেদ জামাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের অ্যাকসেস প্রকল্পের চুয়াডাঙ্গা জেলা ফিল্ড মনিটর নাহিদ ফাতেমা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)