প্রধান শিক্ষককে অবরুদ্ধসহ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপলোড তারিখঃ 2022-09-21 ইং
প্রধান শিক্ষককে অবরুদ্ধসহ শিক্ষার্থীদের সড়ক অবরোধ ছবির ক্যাপশন:
বিদ্যালয় পরিদর্শন করে সুষ্ঠু বিচারের আশ্বাস দিলেন সদর ইউএনও শামীম ভুঁইয়া আকিমুল ইসলাম, তিতুদহ: চুয়াডাঙ্গা সদরের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম কর্তৃক ক্রীড়া শিক্ষক সোয়েব আক্তার ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম রেজাকে মারধরের ঘটনায় রাস্তা অবরোধ, বিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ ও প্রধান শিক্ষককে অফিসকক্ষে অবরুদ্ধ করে বিচারের দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা পর তিতুদহ ক্যাম্প পুলিশের সহযোগিতায় অবরুদ্ধ থেকে মুক্ত হন প্রধান শিক্ষক। এসময় শিক্ষার্থীরা বিদ্যালয়ের মাঠে অবস্থান করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে, বিষয়টি সমাধানের জন্য বিদ্যালয় পরিদর্শন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীম ভূঁইয়া। তিনি বিদ্যালয়ে উপস্থিত হয়ে শিক্ষক ও অভিভাবকদের সাথে কথা বলেন। এসময় ইউএনও শামীম ভূঁইয়া শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের ক্ষতি করে কোনো শিক্ষক যেন ক্লাস বর্জনের প্রশ্রয় না দেয়। শিক্ষার্থীদের নিয়ে আজ বুধবার থেকে পুনরায় পূর্বের নিয়ম অনুসারে পাঠদান করার বিষয়ে তিনি শিক্ষকদের প্রতি নির্দেশনা প্রদান করেন। এনিয়ে যদি কোনো ছাত্র বা শিক্ষক কোনো ধরনের ঝামেলা করেন, তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি আরও বলেন, প্রধান শিক্ষকের বিচার আইনগতভাবে প্রক্রিয়াধীন রয়েছে। তিনি যে অপরাধ করেছেন, তার বিরুদ্ধে আইনগতভাবেই ব্যবস্থা নেওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খালেকুজ্জামান, গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমান রাজু, অভিভাবকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে, ইউএনও’র উপস্থিত হয়ে সকলের সামনে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি ও গত ৯ দিন বিদ্যালয়ে ক্লাস বর্জনের পর আজ (বুধবার) থেকে পুনরায় ক্লাস চলার খবরে স্বস্তি পেয়েছেন অভিভাবকরাও।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)