মুজিবনগরে বাসের ধাক্কায় দুটি মহিষসহ কৃষক গুরুতর আহত

আপলোড তারিখঃ 2022-09-20 ইং
মুজিবনগরে বাসের ধাক্কায় দুটি মহিষসহ কৃষক গুরুতর আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগরে বাসের ধাক্কায় কৃষক হেলাল উদ্দীন (৫১) ও তাঁর দুটি মহিষ গুরুতর আহত হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে মুজিবনগর প্রধান সড়কের পুরন্দর বটতলার কাছে এ দুর্ঘটনা ঘটে। আহত কৃষককে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, কৃষক হেলাল উদ্দীন বিকেলে দুটি মহিষ চরাতে মাঠে যান। রাত সাড়ে ৯টার দিকে মহিষ দুটি সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এসময় মেহেরপুর-মুজিবনগর সড়ক পার হওয়ার সময় ঘটে বিপত্তি। মুজিবনগর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চুয়াডাঙ্গা ডিলাক্সের একটি বাস মহিষসহ হেলাল উদ্দীনকে ধাক্কা দেয়। সড়কের ওপরে ছিটকে পড়ে মহিষ ও হেলাল গুরুতর আহত হন। স্থানীয়রা হেলালকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে মহিষ দুটি উদ্ধার করে হেলালের বাড়িতে নেওয়া হয়। পশু চিকিৎসকের মাধ্যমে মহিষ দুটির চিকিৎসা চলছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)