এবার শিশু চোর আটক!

আপলোড তারিখঃ 2022-09-20 ইং
এবার শিশু চোর আটক! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে শিশু চুরির সময় এক নারীকে হাতেনাতে আটক করেছে জনতা। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আটককৃত খাদিজা খাতুনের বাড়ি ঝিনাইদহ সদর উপজেলার বাড়ী বাথান গ্রামে। ঝিনাইদহ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে শৈলকুপা উপজেলার পুটিমারি গ্রামের রাসেল হোসেনের পাঁচদিন বয়সী কন্যাশিশুকে ছাড়পত্র দেন চিকিৎসক। পরিবারের লোকজন বাড়িতে যাওযার জন্য প্রস্তুতি নিলে খাদিজা খাতুন নামের এক নারী শিশুটিকে কৌশলে কোলে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ৫ম তলা থেকে লিফটে নিচে এলে শিশুটির পরিবারের লোকজন টের পেয়ে তাকে বাধা দেয়। পরে স্থানীয়রা তার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করে নারীকে পুলিশে সোপর্দ করে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, ঘটনা জানার পর সদর হাসপাতালে গেলে কর্তৃপক্ষ আমাদের কাছে খাদিজা খাতুনকে হস্তান্তর করে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)