জীবননগরে ধানের পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন

আপলোড তারিখঃ 2022-09-20 ইং
জীবননগরে ধানের পোকা দমনে আলোক ফাঁদ স্থাপন ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগরে রোপা আমন ধানের ক্ষতিকারক ও বন্ধু পোকার উপস্থিতি নিয়ন্ত্রণে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের বাজার পাড়ার মাঠে এ আলোক ফাঁদ স্থাপন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াসিন আলী, হরিহরনগর আইপিএম ক্লাবের সভাপতি মো. আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মো. রিয়াজ হোসেনসহ এলাকার শতাধিক কৃষক। এসময় জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. ইয়াসিন আলী বলেন, আলোক ফাঁদের মাধ্যমে ফসলের যে সমস্ত ক্ষতিকর পোকা ও বন্ধু পোকা আছে, সেগুলোর উপস্থিতি পাওয়া যায় এবং ক্ষতিকারক পোকাগুলো দমন করা যায়। তাতে কৃষকরা অনেক উপকৃত হবে এবং তারা চাষে সফলতা পাবে। কৃষি অফিস থেকে কৃষকদের চাষের জন্য সব ধরনের পরামর্শ দেওয়া হয়ে থাকে এবং সবসময় পরামর্শ দেওয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)