রাতের আধারে ফাঁকা বাড়িতে অনৈতিক কাজের অভিযোগ বেরসিক জনতার হাতে আটক : কলেজছাত্রীসহ চুয়াডাঙ্গার বিপ্লব মজুমদার শ্রীঘরে

আপলোড তারিখঃ 2017-07-17 ইং
রাতের আধারে ফাঁকা বাড়িতে অনৈতিক কাজের অভিযোগ বেরসিক জনতার হাতে আটক : কলেজছাত্রীসহ চুয়াডাঙ্গার বিপ্লব মজুমদার শ্রীঘরে ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: স্ত্রীর অনুপস্থিতিতে কলেজছাত্রীকে বাড়িতে ডেকে গ্যাঁড়াকলে পড়েছেন চুয়াডাঙ্গার আলোচিত যুবক বিপ্লব মজুমদার। গতকাল রাত ১০টার দিকে নূরনগর নতুন স্টেডিয়ামের পাশে ফাঁকা বাড়ি থেকে বিপ্লব ও সাতগাড়ি গ্রামের স্বামী পরিত্যক্তা কলেজছাত্রী শারমিনকে আটক করে স্থনীয়রা। পরে থানায় খবর দিলে তাদের আটক করে পুলিশ। জানা গেছে, স্ত্রী-সন্তানের অনুপস্থিতিতে নিজের বাড়িতে যুবতির সাথে অনৈতিক কার্যকলাপের অভিযোগে চুয়াডাঙ্গার আলোচিত সমালোচিত বিপ্লব মজুমদার ও পৌর এলাকার সাতগাড়ি গ্রামের ওহিদুল ইসলাম ওরফে ওহিদ ড্রাইভার মেয়ে কলেজছাত্রী শারমিনকে আটক করে বেরসিক জনতা। রাত ১০টার দিকে ফাঁকা বাড়িতে যুবক-যুবতি স্থানীয়দের হাতে আটক হয়ে নানা নাটক সাজিয়েও রেহাই অবশ্য পায়নি তারা। অবশেষে চুয়াডাঙ্গা সদর থানা হাজতে ঢুকতে হয়েছে তাদের। বিপ্লব মজুমদার জানিয়েছে, তার মেয়ের প্রাইভেট শিক্ষক ওই কলেজছাত্রী শারমিন। এ কারণেই সে তার বাড়িতে গিয়েছিলো। তবে, গতরাতে বিপ্লবের স্ত্রী-কন্যা কেউ বাড়িতে ছিলো না। কয়েকদিন আগে থেকেই তারা যশোরে অবস্থান করছে। তবে কেন সেখানে গিয়েছিলো শারমিন? এ প্রশ্নের সদুত্তর দিতে পারেনি কেউ। উল্লেখ্য, বিপ্লব মজুমদারের বিরুদ্ধে এর আগেও নারী কেলেঙ্কারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি চাঁদাবাজি মামলায় গ্রেফতারও হয় সে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)