ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার অনুপনগরে পূর্বশত্রুতার জের ধরে কৃষকের দুটি কলাবাগান কেটে তসরুপ করেছে দুর্বত্তরা। আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের মৃত আজিম উদ্দীন মণ্ডলের ছেলে কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘আমি গ্রামের মাঠে মরিচ উঠাতে গিয়েছিলাম। সোমবার (গতকাল) দুপুর ১২টার দিকে সেখানে আমার ভাতিজা গিয়ে আমাকে বলে সাহেবপুর গ্রামের খেড়ের মাঠে আমার দুটি কলাবাগান কেটে দিয়েছে দুর্বত্তরা। আমি সেখান থেকে আমার কলা খেতে এসে দেখি আমার দুটি কলাবাগান কেটে তসরুপ করেছে। আমার ধারণা গত রোববার মাঝরাতে আমাদের গ্রামের মৃত আলিহিম মণ্ডলের ছেলে ইসমাইল হোসেন বুড়ো তার ভাই মহাবুল হোসেন ও ইসমাইল হোসেন বুড়োর ছেলে শিমুল হোসেনসহ কয়েকজন মিলে আমার কলাবাগান কেটে দিয়েছে। ওদের সাথে আমার জমি-জমা নিয়ে গত দুই বছর ধরে বিরোধ চলছে। এ বিষয়ে কোটে মামলাও রয়েছে। আমার দুটি কলাবাগানে ৫০ হাজার টাকার ক্ষয়-ক্ষতি করেছে।’ এ বিষয়ে সিরাজুল ইসলাম মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
