দামুড়হুদায় উলামা পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তারা

আপলোড তারিখঃ 2022-09-19 ইং
দামুড়হুদায় উলামা পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় বক্তারা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: দামুড়হুদা উপজেলা উলামা পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার নতিপোতা দারুল উলুম সাত শহীদিয়া কওমী মাদরাসার হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা উলামা পরিষদের সভাপতি মুফতি রুহুল আমিন। সভাপতির বক্তব্যে মুফতি রুহুল আমিন বলেন, দ্বীনের খাতিরে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাংগঠনিকভাবে আমাদেরকে আরও মজবুতি অর্জন করতে হবে। উলামায়ে কেরাম সমাজের রোল মডেল হবে। মানুষকে মসজিদমুখী করতে ইমামদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মাদক ও নেশা জাতীয়দ্রব্য মুক্ত উপজেলা গড়ার অঙ্গীকার নিতে হবে। এছাড়া আর্থসামাজিক উন্নয়ন এবং সমাজসেবামূলক বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন তিনি। দামুড়হুদা উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি আলী আকবর বলেন, উলামায়ে কেরাম হলো সমাজের শ্রেষ্ঠ সন্তান। অন্তরে দরদ নিয়ে সামাজিক উন্নয়নে কাজ করতে হবে। দামুড়হুদা উপজেলা উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সবুরের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মুফতি জয়নুল আবেদীন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা আশরাফুল আলম, মাওলানা মিরাজুল ইসলাম, প্রচার ও মিডিয়াবিষয়ক সম্পাদক মুফতি আব্দুল আওয়াল, সহ-প্রচার সম্পাদক মুফতি মামুনুর রশীদসহ দামুড়হুদা থানা শাখার সকল উলামায়ে কেরামগণ। সভাপতি মুফতি রুহুল আমিনের আখেরি মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)