স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-ইমরানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

আপলোড তারিখঃ 2022-09-19 ইং
স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-ইমরানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: সন্ত্রাসীদের হাতে নিহত আলমডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল-ইমরানের আত্মার মাগফিরাত কামনায় চুয়াডাঙ্গা পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল হালিম ভুলন। এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিলন, চুয়াডাঙ্গা জেলা কৃষক লীগের আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আতাউর রহমান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আবু তাহের প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য আব্দুল আলিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)