এক বছরের সাজার ভয়ে চার বছর পলাতক!

আপলোড তারিখঃ 2022-09-19 ইং
এক বছরের সাজার ভয়ে চার বছর পলাতক! ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কারাগারে পাঠিয়েছে ঝিনাইদহের একটি আদালত। গতকাল রোববার দুপুরে এক বছরের সাজাপ্রাপ্ত একটি সিআর মামলার আসামি রবিউল ইসলাম আপিল শর্তে জামিন নিতে গেলে ঝিনাইদহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক সঞ্জয় পাল জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। আদালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তাঁর ভাইরা শাহিনকে দণ্ডবিধির ৩২৩ ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত এক বছরের কারাদণ্ড প্রদান করেন। এরপর থেকে তিনি পুলিশের চোখ ফাঁকি দিয়ে চার বছর ধরে পলাতক ছিলেন। আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আলী জানান, ২০০৯ সালের ২ নভেম্বর মামলার বাদী মনিরা আক্তারের স্বামীকে রবিউল ও তার ভাইরা শাহিন মারপিট করেন। এ ঘটনায় মনিরা আক্তার বাদী হয়ে আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন, যার নম্বর ৩৫০/১৯। মামলাটি পুলিশ তদন্ত করে রবিউল ও তার ভাইরাকে দোষী সাব্যস্ত করে রিপোর্ট দিলে সিআর (নম্বর ৬৮১/১১) মামলায় রূপান্তরিত হয়। বিজ্ঞ আদালতের বিচারক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০১৮ সালের ১১ নভেম্বর রবিউল ইসলাম ও তাঁর ভাইরা শাহিনকে দোষী সাব্যস্ত করে এক বছরের কারাদণ্ড প্রদান করেন। ওই মামলায় রবিউল ইসলাম আদালতে আত্মসমর্পন না করে পলাতক ছিলেন। গতকাল রোববার দুপুরে আপিল শর্তে জামিন নিতে গেলে বিজ্ঞ আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠিয়ে দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)