মনোহরপুর ইউনিয়ন আ.লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2022-09-19 ইং
মনোহরপুর ইউনিয়ন আ.লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করলেন এমপি টগর ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। গতকাল রোববার বিকেল সাড়ে চারটায় জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে মাধবখালী গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর থানা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খান। এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বকুল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)