রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-09-19 ইং
রাসুল (সা.)-কে নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে রাসুল পাক (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তিকারী হাসান মেহেদী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার বিকেলে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। গ্রেপ্তারকৃত হাসান মেহেদী হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফ মণ্ডলের ছেলে। গতকাল রোববার দুপুরে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ১৭ সেপ্টেম্বর হরিণাকুণ্ডু উপজেলার সাইদুর রহমান তার ফেসবুক আইডিতে চাচাতো ভাই-বোন বিয়ের বিষয়ে একটি পোস্ট দেন। সেখানে হাসান মেহেদী নামের এক ব্যক্তি মহানবী (সা.) সম্পর্কে কটূক্তি করে কমেন্টস করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ওই দিনই হরিণাকুণ্ডু উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান থানায় একটি মামলা দায়ের করেন। মামলা রেকর্ড হওয়ার পর ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের সহযোগিতায় তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করে। মেহেদী হাসান ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। স্বেচ্ছায় এ মন্তব্য করেছেন বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)