ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পৌর মেয়র ও দর্শনা প্রেসক্লাবের উপদেষ্টা মতিয়ার রহমান ভারত থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে নিজ বাড়িতে বিশ্রাম করছেন। আগামী তিন মাস তাঁকে বিশ্রামের থাকার জন্য নির্দেশ দিয়েছেন ভারতীয় চিকিৎসক। গতকাল রোববার সন্ধ্যায় দর্শনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ মেয়র মতিয়ার রহমানের সাথে দেখা করতে যান।
এসময় পৌর মেয়র সাংবাদিকদের কাছে বলেন, ‘ডাক্তার নাগেরশ^র রেড্ডি আমাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। খাবারের বিষয়ে আমাকে ডাক্তার বেশকিছু নির্দেশনা মেনে চলতে বলেছে। ডাক্তারের নির্দেশনা অনুযায়ী চলতে পারলে আগামী তিন মাসের মধ্যে আমি ভালো যাব।’
উল্লেখ্য, পৌর মেয়র মতিয়ার রহামন গত ১৭ আগস্ট ভারতের হায়দারাবাদের উদ্দেশে দর্শনা সীমান্ত পথে রওনা দেন। প্রায় এক সপ্তাহ ধরে ভারতের হায়দারাবাদের এজিএ হাসাতালের ডাক্তার নাগেরশ^র রেড্ডির কাছে চিকিৎসা শেষে গত ২৬ আস্ট হাসপাতাল ছেড়ে আসেন এবং ২৮ আগস্ট তিনি দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি বেশ সুস্থ আছেন।
এদিকে, গতকাল মেয়র মতিয়ার রহমানের সাথে দেখা করতে যান দর্শনা প্রেসক্লাবের সভাপতি আওয়াল হোসেন, সাধারণ সম্পাদক এস এম ওসমান, সাবেক সভাপতি মনিরুজ্জামান ধীরু, সহসভাপতি জাহিদুল ইসলাম, প্রেসক্লাবের সদস্য আব্দুর রহমান, শ্রী সুকমল চন্দ্র বাঁধন ও ফরহাদ হোসেন।
