চুয়াডাঙ্গায় ৫২০ পিস ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-09-19 ইং
চুয়াডাঙ্গায় ৫২০ পিস ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৫০ পিস ট্যাপেন্টাডাল ট্যাবলেটসহ হাসান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত হাসান আলমডাঙ্গা উপজেলার গড়গড়ী গ্রামের পালপাড়ার গোলাম খানের ছেলে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে চুয়াডাঙ্গা রেল স্টেশনের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার পুলিশ জানতে পারে স্টেশন এলাকায় একজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ্ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হাসান নামে একজনকে গ্রেপ্তার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামির শরীর তল্লাশি করে বিক্রয় নিষিদ্ধ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত আসামিকে থানা হেফাজতে নেওয়া হয়। মাদকদ্রব্যসহ একজনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহব্বুর রহমান কাজল বলেন, গ্রেপ্তারকৃত আসামির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। সংশ্লিষ্ট মামলায় তাঁকে আদালতে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)