জীবননগরে বিএনপির দুই নেতার আওয়ামী লীগে যোগদান

আপলোড তারিখঃ 2022-09-17 ইং
জীবননগরে বিএনপির দুই নেতার আওয়ামী লীগে যোগদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়িয়া: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়ন পরিষদের দুই মেম্বার স্থানীয় বিএনপি নেতা আশাদুল হক ও ইসরাইল হোসেন তাদের কর্মী-সমর্থকদের নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান খায়রুল বাসার শিপলুর নেতৃত্বে দর্শনা আওয়ামী লীগ অফিসে পৌঁছে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগরের হাতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএসএম জাকারিয়া আলম, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি মেম্বার আব্দুস শুকুর সরকার, সিনিয়র সহ-সভাপতি ও দলিল লেখক দাউদ হোসেন, কেডিকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেডিকে ইউনিয়ন পরিষদের তরুণ উদীয়মান চেয়ারম্যান খায়রুল বাশার শিপলু, কেডিকে ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান খসরু, সাধারণ সম্পাদক ও কেডিকে ইউপি মেম্বার খাসিয়ার রহমান মিঠু, ইউপি মেম্বার দলুরুদ্দিন দুলাল, আব্দুল কুদ্দুস, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদের, আরিফুল হক মালিতা, বাবুল আক্তার, ৩নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, যুবলীগনেতা মিলনসহ দলীয় নেতাকর্মী বৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)