ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের কর্চাডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে ২ সন্তানের জনক মাওলানা জাহাঙ্গীর আলম (৩৩) সড়ক দূর্ঘটনায় মারাত্নকভাবে আহত হয়ে হাসপাতালের বেডে বাচার আশার কাতরাচ্ছে। গত ৩০মে-২০২২ইং তারিখে আন্দুলবাড়িয়া-সন্তোসপুর সড়কের পিয়াস ব্রিক্সের সামনে মোটরসাইকেল-আলমসাধু দূর্ঘটনায় ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন ঢাকা শেরে বাংলা নগর `জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু) ও পুর্নবাসন প্রতিষ্ঠান` ভর্তি করেন। `জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (পঙ্গু) ও পুর্নবাসন প্রতিষ্ঠান` এর ৮ম তলায় ৮৪২ নং বেডে তীব্র যন্ত্রনায় কাতরাচ্ছেন তিনি। মাওলানা জাহাঙ্গীর আলমের চিকিৎসার জন্য এখনো প্রয়োজন প্রায় ৫/৬ লক্ষ টাকা। যা তার পরিবারের পক্ষে বহন করা একবারেই সম্ভব নয়। অর্থাভাবে তার চিকিৎসা ব্যাহৃত হওয়ায় ক্রমশ অবনতির দিকে এগিয়ে যাচ্ছে। যদি চিকিৎসার জন্য অর্থের যোগান না দিতে পারে তাহলে তার পা-টি বাঁচানো সম্ভব হবে না। তাই সন্তানকে বাঁচাতে তার পরিবারের আকুতি সমাজের দানবীর ও সেবকদের নিকট সাহায্যের আকুল আবেদন জানান। সাহায্য পাঠানোর জন্য জাহাঙ্গীর মেডিকেল সেন্টার `অগ্রণী ব্যাংক আন্দুলবাড়িয়া শাখা-০২০০০১৮০৫০২৬৩ `জীবননগর-চুয়াডাঙ্গা ও বিকাশ এ্যাকাউন্ট নম্বর (নিজ)-০১৭২৭-৩১২০৭৬ (পার্সোনাল)। (বিজ্ঞপ্তি)
