রাসুল পাক (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য

আপলোড তারিখঃ 2022-09-17 ইং
রাসুল পাক (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: রাসুল পাক (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে হাসান মেহেদী নামের এক যুবকের বিরুদ্ধে ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। গতকাল শনিবার দুপুরে হরিণাকুণ্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদী হয়ে মামলাটি করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮, ২৯ ও ৩১ ধারায় মামলাটি রেকর্ড করেছে থানা পুলিশ। জানা যায়, হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী নামের এক যুবক ফেসবুকে আরেক যুবকের পোষ্টে মহানবী (সঃ) কে নিয়ে বাজে মন্তব্য করে। অবমাননাকর এই মন্তব্যটি পড়ে নবী প্রেমিকরা ক্ষোভে ফেটে পড়েন। এঘটনায় হরিণাকুণ্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়বুর রহমান বাদী হয়ে হরিণাকুণ্ডু থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। এদিকে শনিবার বিকেলে হরিণাকুণ্ডু শহরের দোয়েল চত্বরে তৌহিদী জনতার ব্যানারে প্রতিবাদ কর্মসুচির ডাক দিলে হরিণাকুণ্ডু সার্কেলের সহকারি পুলিশ সুপার অমিত কুমার বর্মণ উত্তেজিত জনতার সাথে কথা বলে তাকে ৭২ ঘন্টার মধ্যে অপরাধিকে গ্রেপ্তারের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে উত্তেজিত জনতা ৩দিনের জন্য কর্মসূচি স্থগিত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, কুলাঙ্গার হাসান মেহেদী ঢাকার একটি পোশাক কারখানায় চাকরি করে। হাসান মেহেদীসহ কিছু লোক হরিণাকুণ্ডুুতে আলাদা একটি ধর্ম পালন করে বলে স্থানীয়রা জানিয়েছেন। এই ঘটনা নিয়ে যাতে কোনো সহিংসতা না ঘটে সেদিকে সতর্ক অবস্থা রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)