ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: ‘এসো পৃথিবী দেখি সাহিত্যের আয়নায়’ স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদ চত্বরে এ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আশরাফুন নাহার শোভার সভাপতিত্বে সাহিত্য আড্ডা উপলক্ষে সকল কবি ও সাহিত্যকদের নিয়ে আলোচনা সভা, কবিতা, ছড়া, কৌতুক ও সংগীত পরিবেশন করা হয়।
আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সাংবাদিক নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক কবি আব্দুল হামিদ ফকির, সহসম্পাদক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল, দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার শেখ হাফিজুর রহমান হাফিজ। কবিতা আবৃত্তি করেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও তরুণ কবি নাঈমুর রহমান খান, ধর্মবিষয়ক সম্পাদক মোল্লা তছলিম উদ্দীন ও কার্যনির্বাহী সদস্য আক্তারুল ইসলাম ইকবাল।
এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জহিরুল ইসলাম, আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের কার্যনির্বাহী সদস্য মোল্লা মিতুল হোসেন, সদস্য রাকিব হাসান লিখন, সিনিয়র সদস্য হাফিজুর রহমান হাফিজ, জীবননগর সাহিত্য পরিষদের সদস্য সৈয়দ আলী, অনলাইন শিক্ষানবিশ সাংবাদিক রিয়াদ মণ্ডল, সমাজসেবক জালাল উদ্দীন মল্লিক, সংগীত শিল্পী মোল্লা আনোয়ার হোসেন আনারসহ সাহিত্য পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে সমাপণী বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি কবি আশরাফুন নাহার শোভা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের দপ্তর সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন।
