আলমডাঙ্গায় আজকের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা

আপলোড তারিখঃ 2022-09-17 ইং
আলমডাঙ্গায় আজকের আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় দৈনিক আজকের আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কবিতা পাঠ, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলার কামালপুরে অবস্থিত আলাউদ্দিন আহমেদ পাঠাগারের আয়োজনে গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে কামালপুরস্থ আলাউদ্দিন আহমেদ পাঠাগার চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলাউদ্দিন আহমেদ পাঠাগারের পরিচালক কবি গোলাম রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সাহিত্য পরিষদ সভাপতি ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ওমর আলী। কবি মেহেদী হাসান নাহিদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি খন্দকার হামিদুল ইসলাম আজম, গাঙচিল সাহিত্য ও সংস্কৃতির পরিষদের সভাপতি কবি এম জামিরুল ইসলাম খান জামিল, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও আ. খালেক সিদ্দিকুর রহমান। ফুটবল টুর্নামেন্টে আলাউদ্দিন আহমেদ পাঠাগার কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৭-৫ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নেয়। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। খেলোয়াড়দের মধ্যে উপস্থিত ছিলেন তামিম, পারভেজ, আপন, তামিম, সাব্বির, রাফিক, আল-আমিন, আলভী, জীবন, আসিফ, মাহিন, শাওন, ফরহাদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)