দর্শনার পরানপুরে কৃষকের বলদ গরু চুরি

আপলোড তারিখঃ 2022-09-17 ইং
দর্শনার পরানপুরে কৃষকের বলদ গরু চুরি ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা পরানপুর গ্রামে কৃষকের একটি বলদ গরু চুরি হয়েছে। কৃষক নজির আলী জানান, গত দুই মাস আগে ১ লাখ ৬ হাজার টাকা দিয়ে একটি বলদ গরু কিনে নিয়ে আসি। বৃহস্পতিবার দিনগত আনুমানি রাত তিনটার দিকে বাড়ির গেটের তালা ভেঙে বাড়িতে প্রবেশ করে গোয়াল থেকে আমার মূল্যবান গরুটি চুরি হয়ে গেছে। সেই রাত থেকে শুক্রবার সারাদিন অনেক খোঁজাখুঁজির পরও গরুটি পাওয়া যায়নি।’ পরানপুর গ্রামের আব্দার আলীর ছেলে নজির আলী মাঠে চাষ করার পাশাপাশি গরু কিনে মোটাতাজা করে বিক্রি করে থকেন। তিনি আরও জানান, ‘চাষ করে টাকা জমানো সম্ভব নয়। তাই অল্প দামে গরু কিনে সেই গরু দু-এক বছর ধরে পুষে মোটাতাজা করা হয়। এরপর পর বিক্রি করে যে বাড়তি টাকা হয়, সেই টাকা দিয়ে ঘরবাড়ি মেরামত ও চাষাবাদের কাজ করি। কিন্তু আমার দীর্ঘদিনের গচ্ছিত টাকায় কেনা গরুটি চুরি হয়ে যাওয়ায় আমি আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হলাম। জানি না আবার এত টাকা গুছাতে কয় বছর লাগবে।’ এ বিষয় দর্শনা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)