কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত

আপলোড তারিখঃ 2022-09-17 ইং
কার্পাসডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক আহত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ফকিরখালি নামক স্থানে স্যালো ইঞ্জিনচালিত আলমসাধুর সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মাসুদ রানা (২৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মাসুদ রানা দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। প্রত্যাক্ষদর্শীরা জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন মাসুদ রানা। পথের মধ্যে কার্পাসডাঙ্গা-মুজিবনগর সড়কের ফকিরখালি নামকমস্থনে কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা আলমসাধুর সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে গুঁড়িয়ে যায় এবং মোটরসাইকেল আরোহী মাসুদ রানা রাস্তার পাশে ছিটকে পড়েন। দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক এ প্রতিবেদককে জানান, সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এখন আশঙ্কামুক্ত।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)