গাংনীর গোপালনগরের সরকারি বিল ও কৃষকের ফসল রক্ষায় মানববন্ধন

আপলোড তারিখঃ 2022-09-17 ইং
গাংনীর গোপালনগরের সরকারি বিল ও কৃষকের ফসল রক্ষায় মানববন্ধন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীর গোপালনগরের সরকারি চাতরের বিল দখলমুক্ত ও কৃষি জমির ফসল রক্ষার্থে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে চার গ্রামের লোকজন। গতকাল শুক্রবার বিকেলে গোপালনগর গ্রামের সড়কে বিলের পাশে প্রতিবাদী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোপালনগর, হাড়িয়াদহ, ঝোড়পাড়া ও শিমুলতলা গ্রামের অন্তত ৫ শতাধিক কৃষক এ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রতিবাদী দাবি উত্থাপন করেন। মানববন্ধন শেষে চাতর বিল নিয়ে বক্তব্য দেন গোপালনগর গ্রামের আব্দুর রহমান ও রবগুল হোসেন। মানববন্ধনে বক্তারা জানান, বিলটি এসএ এবং সিএস রেকর্ডে অন্তর্ভুক্ত থাকলে রায়পুর গ্রামের আকমল, আবুল কাশেম ও আব্দুর রহমানসহ প্রভাবশালী কয়েকজন কৌশলে আরএস রেকর্ডভুক্ত করে নিজের নামে নথিভুক্ত করেন। ওই জমিতে তারা অপরিকল্পিতভাবে পুকুর খনন করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মাঠের ফসলহানী হয়। গেল কয়েকদিনের বৃষ্টিতে ফসল ডুবে গেছে। বক্তারা জানান, এলাকার ফসীি জমির ভারসাম্য রক্ষায় একমাত্র বিল হচ্ছে চাতরের বিল। দেশীয় মাছের উৎস এবং বিভিন্ন কৃষিকাজের জন্য এলাকার মানুষের একমাত্র অবলম্বন এই বিল। তাই সরকারি জমি দখলমুক্ত এবং এলাকার কৃষকের শতশত বিঘা জমির ফসল রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকার কৃষকরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)