জীবননগরের সেনেরহুদায় মাদ্রাসছাত্রীর আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-09-17 ইং
জীবননগরের সেনেরহুদায় মাদ্রাসছাত্রীর আত্মহত্যা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, উথলী: জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের সেনেরহুদায় মারুফা খাতুন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহত্যাকারী মারুফা খাতুন সেনেরহুদা গ্রামের মানোয়ার হোসেনে মনোর মেয়ে ও সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী। গতকাল শুক্রবার বিকেলে মায়ের ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। জান যায়, মারুফা খাতুন তার বড় ভাই স্বপনের ছোট ছেলেকে বকাবকি করে। সেই সূত্র ধরে মারুফার মা তাকে বকাবকি করে। তাই মায়ের ওপর অভিমান করে তাদের বসতঘরে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা তাদের নিজ ঘরের ভেতর থেকে মারুফার লাশ উদ্ধার করেন। খবর পেয়ে গতকাল শুক্রবার রাত ৯টার দিকে নিহতের বাড়িতে উপস্থিত হন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মো. মুন্না বিশ্বাস এবং জীবননগর থানার থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সাহা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় রাতেই লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)