গাংনীতে পুরস্কার হাতে মলিন মুখে ফিরল শিক্ষার্থীরা!

আপলোড তারিখঃ 2022-09-16 ইং
গাংনীতে পুরস্কার হাতে মলিন মুখে ফিরল শিক্ষার্থীরা! ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: বাজেট স্বল্পতার অজুহাতে মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস আয়োজিত পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের আপ্যায়ন করা হয়নি। তবে উপস্থিত অতিথিবৃন্দকে নাস্তা করানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে নানা প্রতিক্রিয়া দেখা দেয়। জানা গেছে, ২২টি ক্যাটাগরিতে ৭২টি পুরস্কার বিতরণ করা হয়। যার সরকারি বাজেট হিসেবে দেওয়া হয় ৬৫ হাজার টাকা। দূর-দূরান্ত থেকে আগত শিক্ষার্থীরা প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক আগেই উপস্থিত হয় অনুষ্ঠান শুরুর আগেই। অনেকেই দুপুরের খাবার না খেয়েই অনুষ্ঠানে আসে। এসব শিক্ষার্থী ও শিক্ষকদেরকে কোনো প্রকার আপ্যায়ন করা হয়নি। যারা পুরস্কার পেয়েছেন, তারা পুরস্কার হাতে নিয়ে উৎফুল্ল থাকার কথা থাকলেও মলিন মুখে বাড়ি ফিরেছেন সকলে। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রতিষ্ঠান প্রধান জানান, কোমলমতি শিক্ষার্থীরা সেই দুপুর থেকে পুরস্কার নেওয়ার জন্য অপেক্ষায় ছিল। এদেরকে হালকা নাস্তা করানোর প্রয়োজনীয়তা অনুভব করেননি আয়োজকরা। পুরস্কার হাতে নিয়ে সকলেই ফিরেছেন মলিন মুখে। বাজেট থেকে সামান্য খরচ করলেই সকলের মুখে হাসি ফুটতো। এ ব্যাপারে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাবিবুল বাশার জানান, বাজেট স্বল্পতার কারণে আপ্যায়ন করা হয়নি। যা বাজেট, তার ভ্যাট কেটে নেওয়ার পর পুরস্কার কিনতে গিয়ে টান পড়েছে। এ জন্য আপ্যায়ন করা সম্ভব হয়নি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)