ঝিনাইদহে ‘আবাবা’ অ্যাপসের ফাঁদ : প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-09-16 ইং
ঝিনাইদহে ‘আবাবা’ অ্যাপসের ফাঁদ : প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ‘আবাবা’ নামের অ্যাপসের মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র। শত শত যুবক-যুবতী চক্রটির ফাঁদে পড়ে নিঃস্ব হয়ে গেছে। অনলাইনে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করার দায়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাবিবুর রহমান ও সমাপ্তি খাতুন নামে দুইজনকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। তাবিবুর রহমান ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের ইয়াহিয়া মুন্সীর ছেলে ও সমাপ্তি খাতুন একই এলাকার ডেফলবাড়িয়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ডিজিটাল জালিয়াতি চক্রের সদস্যরা ‘আবাবা’ অ্যাপসের মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের চেষ্টা করছে, এমন খবরের তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে সত্যতা পাওয়ায় সদর উপজেলার ভেন্নাতলা গ্রাম থেকে তাবিবুর রহমান ও পরে রামনগর গ্রাম থেকে সমাপ্তি খাতুন নামে দুইজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে ৬ জনকে আসামি করে সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। চক্রটি ওই অ্যাপসের মাধ্যমে বিনিয়োগ করিয়ে দ্বিগুন টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আসছিল। এই চক্রের বাকি সদস্যরা কম্বোডিয়ায় বসে এটি নিয়ন্ত্রণ করেছে বলে তদন্তে বেরিয়ে এসেছে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাঈদ, ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারসহ সাইবার ক্রাইম ইনভেন্সিগেশন সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)