সেচ পাম্পের গভীর হাউজ থেকে তিনটি মেছোবাঘ উদ্ধার

আপলোড তারিখঃ 2022-09-15 ইং
সেচ পাম্পের গভীর হাউজ থেকে তিনটি মেছোবাঘ উদ্ধার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপা থেকে তিনটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠের সেচ পাম্পের গভীর হাউজ থেকে মেছোবাঘ তিনটি উদ্ধার করা হয়। বাঘ উদ্ধার কারী শওকত লস্কার জানায়, গতরাতে শাহবাড়িয়া গ্রামের মাঠে সেচ পাম্পের গভীর হাউজের ভেতরে দুই সাবকসহ তিনটি মেছোবাঘ আটকাপড়ে। সকালে সেচ পাম্পের গভীর হাউজের ভেতরে ভয়ঙ্কর গর্জনে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। বাঘের মতো ভয়ঙ্কর শব্দ শুনে বোরিং ঘরে গিয়ে, টর্চের আলোয় দুটি বাচ্চাসহ ৩টি মেছো বাঘ দেখতে পাই। পরে গর্তের ভেতরে দড়ি ফেলে তাদের উদ্ধার করা হয়। পরে শৈলকুপা বন বিভাগকে খবর দিলে তারা এসে মেছোবাঘ তিনটি নিয়ে যায়। তবে এর মধ্যে একটি বাচ্চা মারা গেছে। বাকি দুটো মেছোবাঘ ছেড়ে দেওয়া হয়েছে। শৈলকুপা বন বিভাগগের কর্মকর্তারা জানান, উপজেলার শাহবাড়িয়া গ্রামের মাঠে বাঘ আটকা পড়েছে এমন সংবাদ শুনে সেখানে গিয়ে দেখতে পায় সাবকছানাগুলো উদ্ধার করা হয়েছে। পরে তাদের থেকে সেগুলোকে নিয়ে অবমুক্ত করে দেওয়া হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)