চুয়াডাঙ্গায় রেলওয়ে কর্মচারীদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

আপলোড তারিখঃ 2022-09-14 ইং
চুয়াডাঙ্গায় রেলওয়ে কর্মচারীদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ পালন করা হয়েছে। রাজবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশসহ তার সন্ত্রাসী বাহিনী সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাসের ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে তকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। তারই প্রতিবাদে বাংলাদেশ রেলওয়ে চুয়াডাঙ্গা জেলা শাখার সকল কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ কর্মসূচি শেষে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আব্দুল গফুরের সভপতিত্বে এ কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য দেন চুয়াডাঙ্গা রেলওয়ে শ্রমিক লীগের সাধারণ সম্পদক আবুল কালামসহ অন্যান্য নেতা-কর্মীরা। এসময় বক্তারা বলেন, মুজিবশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের উন্নয়নের কাজ চলমান। রাজবাড়ীতে চলামান কাজের তদারকি করতে যায় রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস। এসময় ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশসহ তার সন্ত্রাসী বাহিনী প্রকৌশলী গৌতম বিশ্বাসের কাছে চাঁদা চাইলে তিনি চাঁদা দিতে অস্বীকৃতি প্রকাশ করায় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। ওই ঘটনায় সহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস বাদী হয়ে কাউন্সিলর মাহবুবুর রহমান পলাশকে প্রধান আসামি করে অজ্ঞাত আরও ১০-১২ জনের নামে রাজবাড়ী রেলওয়ে থানায় মামলা করেন। চুয়াডাঙ্গায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেলওয়ের স্টেশন মাস্টার মিজানুর রহমান, ইএন অফিসার প্রধান সহকারী খায়রুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যকরী সভাপতি সত্যেন কুমার দাস, সহসাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান লিটন, মিনুরুল, জামাল হোসেনসহ রেলওয়ে শ্রমিক লীগের অন্যান্য নেতা-কর্মী ও কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)