দর্শনার মঞ্জু ফার্মেসিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা প্রদান

আপলোড তারিখঃ 2022-09-14 ইং
দর্শনার মঞ্জু ফার্মেসিতে দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা প্রদান ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনা মঞ্জু ফার্মেসিতে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত দিনব্যাপী এ ফ্রি চিকিৎসাসেবা প্রদান করা হয়। দর্শনা রেলবাজার বটতলা সংলগ্ন মঞ্জু ফার্মেসির ডাক্তার চেম্বারে চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মো. রফিক উন নবী (সিয়াম) এমবিবিএস (ঢাকা) বিসিএস (স্বাস্থ্য) এফসিপিএস (মেডিসিন)। এসময় দর্শনা পৌর এলাকার ৯টি ওয়ার্ডসহ দর্শনার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন গ্রাম থেকে আগত নানা রোগে আক্রান্ত ১১৫ জনকে ফ্রি চিকিৎসাসেবাসহ প্রত্যেক রোগীকে ফ্রি ওষুধ প্রদান করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মঞ্জু ফার্মেসির এ উদ্যোগকে সাধুবাদ জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)