ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের ছাতিয়ানতলা মাঠপাড়ায় টিনের চাল থেকে বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হয়েছেন বউ-শাশুড়ী। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, একটি টিনের ঘরের চালে থাকা বৈদ্যুতিক তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাতিয়ানতলা গ্রামের ইসলাম আলীর স্ত্রী ফরিদা খাতুন (৬৫), ছেলে খোকন আলীর স্ত্রী পলি খাতুন (২৫) আহত হয়। আহত দুজনকে পরিবারের লোকজন উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে নিয়ে যায়।
