কুড়ুলগাছি বাজার দোকান মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-09-14 ইং
কুড়ুলগাছি বাজার দোকান মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি বাজার দোকান মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুড়ুলগাছি বাজার দোকার মালিক সমিতির সভাপতি এস এম তারিকুজ্জামান বাবুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার পরিদর্শক (অপারেশন) নিখিল অধিকারী, কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন ও সাবেক চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু। এছাড়াও উপস্থিত ছিলেন কুড়ুলগাছি বাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন, বাজার দোকান মালিক সমিতির উপদেষ্টা হাজী রফিকুল ইসলাম, আ. রাজ্জাক, আ. জব্বার, সহ-সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইলাম, ক্রীড়া সম্পাদক মোশারেফ হোসেন, তারিকুজ্জামান মিণ্টু, শহিদুল ইসলাম, গিয়াসউদ্দিন, মজিবার রহমান ও বাজারের সকল দোকান মালিকগণ। সভায় প্রধান অতিথি সানজিদা বেগম ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন, আধুনিকতার সাথে তাল মিলিয়ে বাজারগুলোকে একটি সুন্দর পরিবেশের মধ্যে নিয়ে আসতে হবে। প্রতিটা বাজারে যেন চুরি, ডাকাতি শূন্যতে হ্রাস পায়, তার জন্য প্রতিটা বাজারে আমরা সিসিটিভির আওতায় নিয়ে আসব। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও বাজারকে আধুনিকায়ন করতে আমাদের যা যা করার আমরা সর্বদা চেষ্টা করব। বাজারকে সর্বদা চুরি, ডাকাতিসহ সকল অপরাধ রোধে নৈশপ্রহরীদের পাশাপাশি প্রতিটা ব্যবসায়ীদের সহযোগিতা করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)