ঝিনাইদহে ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রির দাবিতে

আপলোড তারিখঃ 2022-09-14 ইং
ঝিনাইদহে ভেটেরিনারি কলেজে ডিভিএম ডিগ্রির দাবিতে ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি প্রদানের দাবিতে আন্দোলনের ৯৪তম দিনে আবারো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকাল থেকে সদর উপজেলার কুমড়াবাড়িয়া এলাকায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়ক অবরোধ করে তারা। এতে বন্ধ হয়ে যায় ওই সড়কে সকল যান চলাচল। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। খবর পেয়ে ছুুটে যান প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ। সজিব নামের এক শিক্ষার্থী জানান, ভর্তি বিজ্ঞপ্তিতে ডিভিএম ডিগ্রি দেওয়ার কথা থাকলেও কলেজ কর্তৃপক্ষ বিএসসি ভেট সাইন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদান করার চেষ্টা করছে। তাতে শিক্ষার্থীদের আগামীতে চাকরির ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হবে। তাই তারা ডিভিএম ডিগ্রির দাবিতে মাসের পর মাস আন্দোল করছেন। গত ১২ জুন থেকে তারা ধারাবাহিকভাবে আন্দোলন করলেও মন্ত্রণালয়ের কোনো টনক নড়েনি। তথ্য নিয়ে জানা গেছে, গত ১৪ জুন প্রাণিসম্পদ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক ডা. শুখেন্দু শেখর গায়েনকে ২২ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এরপরও তাদের দাবি মানা হয়নি। ফলে আবারো নতুন করে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ডা. আতাউর রহমান ভুঁইয়া বলেন, ‘আমরা যারা শিক্ষক আছি, তারা সবাই প্রাণিসম্পদ বিভাগের অধীন আছি। কিন্তু শিক্ষার্থীরা আছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে। তারা সরাসরি বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত হতে চায়।’ মন্ত্রণালয়ের সমন্বয়হীনতার কারণে এমনটি হচ্ছে বলে তিনি মনে করেন।’ এ বিষয়ে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের ভিপি মুরাদ বিশ^াস ও জিএস সজিব হাসান জানান, ‘মাসের পর মাস আমরা আন্দোলন করছি, কিন্তু মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কোনো দৃষ্টি আকর্ষণ করাতে পািেনি। রাস্তা অবরোধ করলে প্রশাসনের লোকজন আসেন, তারা আশ^াস দিয়ে চলে যায়। সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ভর্তির সময় বলা হয় ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি দেওয়া হবে। কিন্তু পরে বিএসসি ভেট সাইন্স অ্যান্ড এএইচএস ডিগ্রি প্রদানের কথা বলা হচ্ছে। এই ডিগ্রি প্রদান করা হলে আমাদের শিক্ষা জীবন বিপণ্ন হবে। কোথাও চাকরি হবে না।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)