চুয়াডাঙ্গায় নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত জাফর গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-09-14 ইং
চুয়াডাঙ্গায় নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত জাফর গ্রেপ্তার ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নারী নির্যাতন মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলী জাফর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার হানুরবাড়াদি গ্রামের গোরস্তানের পাশ থেকে তাকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাসুম বেল্লা ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরাফাত শেখসহ সঙ্গীয় ফোর্স হানুরবাড়াদি গ্রামের গোরস্তানের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেন। পরে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তারকৃত আসামি একটি যৌতুক মামলায় ২ বছরের সাজাপ্রাপ্তসহ অপর একটি নারী নির্যাতন মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)