আলমডাঙ্গায় পোল থেকে পড়ে বিদ্যুৎ অফিসের কর্মী আহত

আপলোড তারিখঃ 2022-09-14 ইং
আলমডাঙ্গায় পোল থেকে পড়ে বিদ্যুৎ অফিসের কর্মী আহত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার কামালপুরে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ করতে গিয়ে পোল থেকে পড়ে বিদ্যুৎ বিভাগের মামুন নামের এক কর্মী মারাত্মক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালের দিকে এ ঘটনা ঘটে। আহত মামুনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার ওজোপাডিকো বিদ্যুৎ অফিসের ২ নম্বর লাইনের আওতায় কামালপুরে কয়েকদিন আগে বজ্রপাতে বিদ্যুত লাইন ক্ষতিগ্রস্ত হয়। গতকাল মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত ওই লাইন মেরামতের কাজ করছিলেন আনন্দধাম এলাকার আতিয়ার রহমানের ছেলে বিদ্যুত অফিসের কর্মী মামুন। বিদ্যুতের তার লাগাতে গিয়ে মামুন তারসহ পোল থেকে নীচে পড়ে যান। এসময় তার মাজা ও মাথায় আঘাতপ্রাপ্ত হয়। তাকে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়। জানা গেছে, মামুনের মাঝায় প্রচণ্ড আঘাত লেগেছে। মামুন অত্যান্ত পরিশ্রমী বিদ্যুৎ কর্মী। গত কয়েকদিন আগে আলমডাঙ্গা পোস্ট অফিসের সামনে বিদ্যুতের পোলে আগুন লাগলে মামুনসহ বিদ্যুৎ অফিসের কয়েকজন কর্মী ও স্থানীয়দের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়েছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)