জীবননগরে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা

আপলোড তারিখঃ 2022-09-13 ইং
জীবননগরে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলা আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, উপজেলা শিক্ষা অফিসার জালাল উদ্দীন, জীবননগর থানার ওসি (অপারেশন) শেখ মাহাবুব হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সুজন, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন মোড়ল ও বেনীপুর বিওপির হাবিলদার অমিতেষ বৈরাগী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইশাবুল ইসলাম মিল্টন, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, বীর মুক্তিযোদ্ধা দলিল উদ্দীন দলু প্রমুখ। সভায় উপজেলার চোরচালান প্রতিরোধ ও আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)