ট্রাফিক পুলিশের অভিযানে ৫টি মামলাসহ ৫৪টি মোটরসাইকেল আটক

আপলোড তারিখঃ 2022-09-12 ইং
ট্রাফিক পুলিশের অভিযানে ৫টি মামলাসহ ৫৪টি মোটরসাইকেল আটক ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় বিশেষ অভিযান চালিয়ে ৫টি মামলাসহ ৫৪টি মোটরসাইকেল আটক করেছে ট্রাফিক পুলিশ। এ অভিযানে আটককৃত মোটরসাইকেলগুলো দর্শনা থানা হেফাজতে রাখা হয়েছে। এ অভিযানে চুয়াডাঙ্গা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর মমিনুর রহমানের নির্দেশে সার্জেন্ট নুরুল ইসলাম, টিএসআই মনির হোসেনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়। টিএসআই মনির হোসেন জানান, সড়ক ও পরিবহন আইন-২০১৮ বিভিন্ন ধারায় অভিযান পরিচালনা করা হয়। মোটরসাইকেলের কাগজপত্র ত্রুটি থাকায় ৫টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও রেজিস্ট্রেশনবিহীনসহ অন্যান্য ত্রুটির কারণে ৫৪টি মোটরসাইকেল আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)