ঝিনাইদহ থেকে ধর্ষণ ও অপহরণ মামলার আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-09-12 ইং
ঝিনাইদহ থেকে ধর্ষণ ও অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি বিপ্লব হোসেনকে (২২) আটক করেছে র‌্যাব। আটক বিপ্লব রাজবাড়ী জেলার বানিয়াকান্দি এলাকার বাসিন্দা বলে জানা গেছে। গতকাল রোববার ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক খবর বিজ্ঞপ্তিতে বলা হয়, বিপ্লব বানিয়াকান্দি এলাকায় বসবাসের সুযোগে স্থানীয় এক নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। সেই সূত্রে নাবালিকার সঙ্গে দৈহিক মেলামেশা মোবাইলে ভিডিও ধারণ করে একাধিকবার ধর্ষণ করে। গত ৫ জুলাই বিপ্লব উক্ত নাবালিকাকে অপহরণ করে মাগুরা শহরে নিয়ে আসে। মাগুরা বাসস্ট্যান্ডে আসার পর স্থানীয় জনতার সন্দেহ হলে বিপ্লব বিষয়টি আঁচ করতে পেরে ওই কিশোরীকে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের নানি রাজবাড়ী জেলার বানিয়াকান্দি থানায় একটি মামলা করেন। মামলা রেকর্ডের পর ঝিনাইদহ র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং বিপ্লবের গতিবিধি পর্যালোচনা করে গত শনিবার তাকে সদর উপজেলার ডাকবাংলা এলাকা থেকে আটক করে। বিপ্লব প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা র‌্যাবের কাছে স্বীকার করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)