আলমডাঙ্গার ওসমানপুরের এক ব্যক্তির বিষাক্ত : স্পিরিট পানে মৃত্যু হলেও আত্মহত্যা বলে প্রচার

আপলোড তারিখঃ 2017-07-17 ইং
আলমডাঙ্গার ওসমানপুরের এক ব্যক্তির বিষাক্ত : স্পিরিট পানে মৃত্যু হলেও আত্মহত্যা বলে প্রচার ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার হারদী ইউনিয়নের ওসমানপুর গ্রামের মাদক ব্যবসায়ী চাঁন মিয়ার দোকানের রেক্টিফাইট স্পিরিট পানে আসাদ নামের এক জনের মৃত্যু হয়েছে। তবে এ ঘটনা আড়াল করতে সে লুঙ্গি গলাই পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করা হয়। জানা গেছে, আলমডাঙ্গার হারদী ইউনিয়ের ওসমানপুর বাজারের আইনাল হকের ছেলে চাদ মিয়া এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে এলাকায় বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে। আশপাশে গ্রামের উঠতি বয়সী ছেলেরা তার দোকানে প্রতিদিনই নেশা করতে ভীড় জমায়। এ ব্যাপারে স্থানীয়রা বহুবার অভিযোগ করলেও সে তাতে কর্নপাত করেনি। গতকাল ওই দোকানে ওসমানপুর গ্রামের ওজেল আলীর ছেলে ৩ সন্তানের জনক আসাদ চাঁন মিয়ার সাথে গত রোববার রাতে স্পিরিটপান করে অসুস্থাবস্থায় বাড়ি ফেরে। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢুলে পড়ে। এদিকে একটি মহল ঘটনাকে গলাই লুঙ্গি পেঁচিয়ে আত্মহত্যা বলে প্রচার করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)