ঝিনাইদহ পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন যারা

আপলোড তারিখঃ 2022-09-12 ইং
ঝিনাইদহ পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন যারা ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচনে কেবল সাবেক দুই কাউন্সিলর তাঁদের জয়ের ধারা ধরে রাখতে পেরেছেন। এরা হলেন ৫ নম্বর ওয়ার্ডে টানা ছয়বার জয়ী হয়ে রেকর্ড সৃষ্টিকারী সাবেক ফুটবলার সাইফুল ইসলাম মধু ও ৬ নম্বর ওয়ার্ডে মহিউদ্দীন মহি। এছাড়া বাকি ৭টি ওয়ার্ডে নতুন মুখ বিজয়ী হয়েছে। বেসরকারি ফলাফলে বিজয়ীদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ডে টিপু সুলতান, ২ নম্বর ওয়ার্ডে মো. আবু বক্কার, ৩ নম্বর ওয়ার্ডে আলাউদ্দীন জোয়ারদার লাড্ডু, ৪ নম্বর ওয়ার্ডে শামসিল আরেফিন কায়সার, ৫ নম্বর ওয়ার্ডে সাইফুল ইসলাম মধু, ৬ নম্বর ওয়ার্ডে লিয়াকত হোসেন, ৭ নম্বর ওয়ার্ডে মহিউদ্দীন, ৮ নম্বর ওয়ার্ডে সাদেক আলী ও ৯ নম্বর ওয়ার্ডে রেজাউল করিম রেজা। এছাড়া মহিলা কাউন্সিলর পদে সাবেক কাউন্সিলর ফারহানা রেজা আনজু, বুলবুলি বেগম ও সুফিয়া বেগম নির্বাচিত হন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)