দামুড়হুদার ডুগডুগিতে বেড়েছে চুরি, চোর আতঙ্ক!

আপলোড তারিখঃ 2022-09-10 ইং
দামুড়হুদার ডুগডুগিতে বেড়েছে চুরি, চোর আতঙ্ক! ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ডুগডুগি কলোনি পাড়ার ৭-৮টা বাড়ির পানির মোটর, শাড়ি কাপড়সহ ঘরের বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে গেছে চারের দল। গত শুক্রবার দিবাগত রাতে এই চুরির ঘটনা ঘটে। চুরির পর থেকে এলাকাবাসী চোর আতঙ্কে রাত্রিযাপন করছে। জানা যায়, দামুড়হুদা উপজেলার ডুগডুগি গ্রামের কলনী পাড়ার মৃত মজিবার রহমানের ছেলে আক্তারুল ইসলামের বাড়ি থেকে ১টা পানির মোটর ও বাড়ির কাজে ব্যবহৃত দুইটি গামলা ও একই এলাকার মজিদের ছেলে মুন্নাফসহ বেশ কয়েকজনের বাড়ি থেকে শাড়ি-কাপড়সহ বাড়ির আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। এলাকাবাসী জানায়, বেশ কয়েকদিন যাবত তাদের এলাকায় ছিচকে চোরের উপদ্রব বেড়ে গেছে। যার কারণে তারা এলাকার মানুষ চোর আতঙ্কের মধ্যে রয়েছে। চোরের উপদ্রব থেকে পরিত্রাণ পেতে পুলিশি টহল জোরদারের দাবিও জানিয়েছে এলাকাবাসী। এবিষয়ে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তারপরেও যত দ্রুত সম্ভব আমরা ব্যবস্থা গ্রহণ করবো। একইসাথে পুলিশি টহল আরও জোরদার করা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)