পিকআপভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

আপলোড তারিখঃ 2022-09-10 ইং
পিকআপভ্যানের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: ঝিনাইদহের কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় পিকআপের ধাক্কায় মায়ের কোল থেকে পড়ে গিয়ে সিজান নামের (দেড় মাসের) এক শিশু নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন তার মা শান্তা খাতুন ও নানা আবুল কালাম। গতকাল শুক্রবার সকালে কালীগঞ্জ বাসস্ট্যান্ডে ঘটে এ দুর্ঘটনা। নিহত সিজান একই উপজেলার ছোট শিমলা গ্রামের শিহাব হোসেনের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম মোল্লা জানান, সকালে শিশুটি তার মায়ের সঙ্গে নানার মোটরসাইকেলে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহগামী একটি পিকআপভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মায়ের কোলে থাকা শিশুটি রাস্তার ওপর ছিটকে পড়ে পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। তিনি আরও বলেন, এছাড়া স্থানীয়রা অপর আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় চালক ও পিকআপভ্যানটি আটক করেছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)