মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2022-09-10 ইং
মেহেরপুরের গাংনীতে ৫ কেজি গাঁজাসহ যুবক আটক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে পাঁচ কেজি গাঁজাসহ সোহরাব হোসেন (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার হাড়াভাঙ্গা কাদের মোল্লা মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সোহরাব গাংনীর রামনগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কাজীপুর সীমান্ত অবৈধ পথে ভারত থেকে গাঁজা নিয়ে হাড়াভাঙ্গা রাস্তা দিয়ে আসছে। এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই মোড় থেকে ভবানীপুর ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির রাইহানের নেতৃত্বে সোহরাবকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে পাঁচ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের সাপেক্ষে গতকাল শুক্রবার বিকেলে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)