কার্পাসডাঙ্গায় কবি নজরুল স্মৃতিবিজড়িত আটচালা ঘর ও ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন পর্যটক সচিব মোকাম্মেল হোসেন

আপলোড তারিখঃ 2022-09-10 ইং
কার্পাসডাঙ্গায় কবি নজরুল স্মৃতিবিজড়িত আটচালা ঘর ও ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন পর্যটক সচিব মোকাম্মেল হোসেন ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত আটচালা ঘর ও ডিসি ইকোপার্ক পরিদর্শন করলেন পর্যটক সচিব মো. মোকাম্মেল হোসেনসহ তিন সদস্যের প্রতিনিধি দল। গতকাল শুক্রবার বিকেলে ডিসি ইকোপার্ক প্রাঙ্গনে সচিব মোকাম্মেল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন ও কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. করিম বিশ্বাস। পরে প্রতিনিধি দল ডিসি ইকোপার্কে যান। এসময় অতিরিক্ত সচিব ও বিটিভির সিও আবু তাহের মোহাম্মদ জাবেদ, পর্যটক চেয়ারম্যান আলী কদর, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খান, অতিরিক্ত জেলা প্রশাসক সাজিয়া আফরিন, এনডিসি হাবিবুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা বেগম, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহেদ, দর্শনা থানার ওসি এএইচএম লুৎফুল কবির, নাটুদাহ ক্যাম্প ইনচার্জ এসআই কামরুল ইসলাম, ইকোপার্কের সুপারভাইজার বাহালুল হক, ওমেদুল হক, নাহিদ নেওয়াজ, আনাছুর রহমান আনাচ, উদ্যোক্তা হারুন, আইসিটি টেকনিশিয়ান দিনার, নাজির ওমর ফারুক উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)