মারকাজুল উলূম বালিহুদা মাদরাসায় ফাতেমা জামে মসজিদের ভিত্তি প্রস্তর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

আপলোড তারিখঃ 2022-09-10 ইং
মারকাজুল উলূম বালিহুদা মাদরাসায় ফাতেমা জামে মসজিদের ভিত্তি প্রস্তর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাজুল উলূম বালিহুদা মাদরাসার উদ্যোগে মাদরাসায় ফাতেমা জামে মসজিদের ভিত্তি প্রস্তর উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টায় মারকাজুল উলূম বালিহুদা মাদরাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মারকাজুল উলূম বালিহুদা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সমাজসেবক হাফেজ মাওলানা জুবায়ের খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোঁদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে ভিত্তি প্রস্তর স্থাপন করেন যশোরের মনিরামপুর মাসনা মাদরাসার মুহতামীম শাইখুল হাদীস হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া সাহেব। বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন মারকাজুল উলুম বালিহুদা মাদরাসা পরিচালনা কমিটির সহসভাপতি ও রায়পুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাহাজ্জত হোসেন মির্জা। স্বাগত ও সমাপণী বক্তব্য দেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জুবায়ের খান। এসময় উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য ফয়সাল খবির, সাইদুর বিশ্বাস, সাজ্জাত বিশ্বাস, মোহাম্মদ আলী, দাতা সদস্য খোয়াজ বিশ্বাস, হাফেজ মাওলানা জুবায়ের খানের পিতা আলহাজ্ব শাহাজাহান আলী খান, শ্বশুর হযরত মাওলানা আব্দুল খালেক, বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ন কবির সাধনসহ মুফতি, আলেম-ওলামা, চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন জনপ্রতিনিধি, সূধী, শিক্ষক, সাংবাদিক, ধর্মপ্রাণ মুসল্লি, অভিভাবক, কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন যশোরের মনিরামপুর মাসনা মাদরাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি ইয়াহইয়া সাহেব। অনুষ্ঠান ও জুম্মার নামাজ শেষে উপস্থিত সকলের মাঝে উন্নতমানের দুপুরের খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মাওলানা লুৎফর রহমান সরকার।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)