জীবননগর হাসাদাহে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-09-09 ইং
জীবননগর হাসাদাহে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হাসাদাহ: জীবননগর উপজেলার হাসাদাহে রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচি (আরআরএফ)-এর উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিসিন ও গাইনিবিষয়ক স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর বাস্তবায়নে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাসাদাহ আরআরএফ অফিসে ইউনিয়নের অসহায় হতদরিদ্র পরিবারের সদস্যদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এসময় ইউনিয়নের ১৪১ জন নারী-পুরুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন মেডিকেল অফিসার মেহেবুবা মাজনীন হক ও মেডিকেল অফিসার রাগবির আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মনিরুল ইসলাম, ইউনিট ম্যানেজার শ্রী অশোক কুমার দাস, স্বাস্থ্য কর্মকর্তা নূরাইয়া কুলসুম, সমাজ উন্নয়ন কর্মকর্তা আবুল হাসেম, শিক্ষা কর্মকর্তা রাকিবুল হোসেনসহ ৯টি ওয়ার্ডের স্বাস্থ্যকর্মী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)