ছবির ক্যাপশন:
জীবননগর অফিস:
জীবননগর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জীবননগর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল খালেক প্রমুখ।
