ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সীমান্ত ইউনিয়ন শাখার আয়োজনে পিচ মোড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা শেষে এ কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোমিন উদ্দিন। আলোচনা সভা শেষে গঙ্গাদাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিয়ার রহমানকে সভাপতি ও হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
