চুয়াডাঙ্গা শহরে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-09-09 ইং
চুয়াডাঙ্গা শহরে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় গাঁজাসহ তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজাসহ তাদের আটক করা হয়। সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার শান্তিপাড়ার মৃত কেরামত আলীর ছেলে রাশেদ ভুঁইয়া (৩০), বেলগাছী মুসলিমপাড়ার মাওলা বখসের ছেলে জাহাঙ্গীর আলম (২৪) ও বেলগাছী ঈদগাহ পাড়ার ইউসুফ আলীর ছেলে ইসরাফিল হোসেন (৩০)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়ার নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল চত্বরে অভিযান চালায়। এসময় তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় গাঁজা। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম ভুঁইয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তিনজনকেই ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১ শ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)