ঝিনাইদহে আড়াই মাস ধরে নিখোঁজ ৫ যুবক

আপলোড তারিখঃ 2017-07-16 ইং
ঝিনাইদহে আড়াই মাস ধরে নিখোঁজ ৫ যুবক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের বিভিন্ন গ্রাম থেকে এখনো ৫ যুবক নিখোঁজ রয়েছে। তাদেরকে কে বা কারা বাড়ি থেকে উঠিয়ে নিয়ে যায়। গত মে মাস থেকে এই আড়াই মাসে জেলার বিভিন্ন স্থান থেকে ১০জনকে একইভাবে তুলে নিয়ে যাওয়া হলেও ৫জনকে আদালতে সোপর্দ করা হয়েছে। বাকী ৫ জনের দায় কোন আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিচ্ছে না। ভুক্তভোগী পরিবারগুলো জানাচ্ছেন, ঝিনাইদহ সদর উপজেলার ধানহাড়িয়া চুয়াডাঙ্গা গ্রামের আতাউর রহমান ড্রাইভারের ছেলে টিটো মিয়া (৩০) ৪মে থেকে, একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে লিমন ও তার ভাই রানা (২৪) গত ৬মে থেকে, বারইখালী গ্রামের মজিবর রহমানের ছেলে মানোয়ার হোসেন (৩২) ৬মে থেকে ও শৈলকুপা উপজেলার সাধুখালী গ্রামের লিয়াকত আলীর ছেলে রাসেল (৩০) ১০মে থেকে নিখোঁজ রয়েছেন। এ সব বিষয়ে থানায় জিডি করা হয়েছে বলে পরিবারগুলো জানান। এদিকে সন্তানদের দীর্ঘ আড়াই মাসেও খুজে না পেয়ে শোকে দিশেহারা ভুক্তভোগী পরিবারগুলো। বারইখালী গ্রামের মজিবর রহমান বলেন, গত ৬মে আমার ছেলেকে একজনের বাড়ি দেখানোর কথা বলে নিয়ে গেছে। আজও ছেলেকে ফেরৎ পায়নি। কারা নিয়ে গেছে তা বলতেও তারা শংকাবোধ করেন। বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি এমদাদুল হক শেখ বেসরকারী টিভি চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া এক সাক্ষাতকারে জানান, আমরা তদন্ত করে দেখছি। তদন্ত শেষ হলেই বলা যাবে তারা জঙ্গীর সাথে জড়িত বা কি কারণে নিখোঁজ হলো।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)