জীবননগরে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিকাইল আটক

আপলোড তারিখঃ 2022-09-07 ইং
জীবননগরে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিকাইল আটক ছবির ক্যাপশন:
জীবননগর অফিস: চুয়াডাঙ্গার জীবননগরে থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল ফেন্সিডিলসহ মিকাইল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী অটক হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী মিকাইল হোসেন (৪০) জীবননগর পৌর এলাকার কোর্টপাড়ার মৃত নওশের আলীর ছেলে। গতকাল বুধবার সকাল সাড়ে ৯টার সময় উপজেলার নারায়নপুর মোড় থেকে তাকে আটক করে পুলিশ। ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত মিকাইলের মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানার এসআই গোপাল চন্দ্র মণ্ডল ও এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে জীবননগর পৌর শহরের নারায়নপুর মোড়ে অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল আরোহী মিকাইল হোসেনকে গতিরোধ করে তার দেহ তল্লাশি করে ৪০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ী মিকাইলের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)