মেহেরপুরে বেপরোয়া গতিতে ট্রাক চালানোয় জরিমানা গুনলেন চালক

আপলোড তারিখঃ 2022-09-07 ইং
মেহেরপুরে বেপরোয়া গতিতে ট্রাক চালানোয় জরিমানা গুনলেন চালক ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর-কুষ্টিয়া সড়কে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অপরাধে নাহিদ হোসেন (২২) নামের এক ট্রাক চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার দুপুরে গাংনী উপজেলার তেরাইল অলিনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এই জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি খানম। ট্রাক চালক নাহিদ হোসেন ঝিনাইদহ জেলার রবিউল ইসলামের ছেলে। গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমি খানম জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পাশে অবস্থিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক চালানোর অপরাধে অভিযুক্ত নাহিদ হোসেনের নিকট থেকে সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৭২ ধারায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। যেন ভবিষ্যতে বেপরোয়া গতিতে আর কোন ড্রাইভার গাড়ি না চালায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)